উপর্যুক্ত

উপর্যুক্ত [ uparyukta ] বিণ. উপরে উক্ত বা উল্লিখিত হয়েছে এমন, পূর্বে উল্লিখিত (উপর্যুক্ত বিষয়গুলি)। [সং. উপরি + উক্ত]।

উপরোধ

উপরোধ [ upa-rōdha ] বি. ১. সনির্বন্ধ অনুরোধ; ২. সুপারিশ; খাতির ( ‘কোন্ উপরোধ গুরু করিল তোমারে’: কাশী.); ৩. নিমিত্ত (কার্যের উপরোধে)। [সং. উপ + √ রুধ্ + অ]। উপরোধক–বিণ. অনুরোধকারী। উপরোধে ঢেঁকি গেলা–অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছাসত্ত্বেও কোনো কঠিন কাজ করতে রাজি হওয়া।

উপরিস্হ

উপরিস্হ, উপরিস্হিত–বিণ. উপরে অবস্হিত।

উপরোক্ত

উপরোক্ত [ uparōkta]–উপরি-উক্ত [ upari-ukta ]  বা উপর্যুক্ত-র বাংলায় প্রচলিত রূপ।

উপরুদ্ধ

উপরুদ্ধ [ upa-ruddha ] বিণ. উপরোধ বা অনুরোধ করা হয়েছে এমন। [সং. উপ + √ রুধ্ + ত]।

উপরিতন

উপরিতন–বিণ. উপরওয়ালা; ঊর্ধ্বতন।

উপরিচর

উপরিচর–বিণ. উপরে বিচরণ করে এমন।