উ উপলব্ধ উপলব্ধ [ upa-labdha ] বিণ. ১. অনুভূত; ২. লব্ধ, প্রাপ্ত, অর্জিত (উপলব্ধ জ্ঞান); ৩. জ্ঞাত (উপলব্ধ সত্য)। [সং. উপ + √ লভ্ + ত]। উপলব্ধি–বি. অনুভূতি; বোধ (সত্যের উপলব্ধি); প্রাপ্তি, লাভ; লব্ধ জ্ঞান।
উ উপলক্ষিত উপলক্ষিত [ upa-lakşita ] বিণ. ১. উপলক্ষ্য হিসাবে ব্যবহার করা হয়েছে এমন; ২. সূচিত; ৩. উদ্দিষ্ট; ৪. অনুমিত। [সং. উপ + লক্ষ্ + ণিচ্ + ত]।
উ উপলক্ষণা উপলক্ষণা–বি. শব্দের অর্থবোধক শক্তিবিশেষ; অর্থালংকারবিশেষ, এই অলংকারে বাচ্যার্থসংশ্লিষ্ট অন্য অর্থ বোধিত হয়।
উ উপলক্ষণ উপলক্ষণ [ upa-lakşaņa ] বি. ১. সূচনা; ২. লক্ষণ, চিহ্ন; ৩. আভাস; উপক্রম। [সং. উপ + লক্ষণ]। উপলক্ষণা–বি. শব্দের অর্থবোধক শক্তিবিশেষ; অর্থালংকারবিশেষ, এই অলংকারে বাচ্যার্থসংশ্লিষ্ট অন্য অর্থ বোধিত হয়।
উ উপলক্ষ উপলক্ষ, উপলক্ষ্য [ upa-lakşa, upa-lakşya ] বি. ১. প্রয়োজন, উদ্দেশ্য, অবলম্বন (পুজো উপলক্ষ্যে দেশে গেছে); ২. অজুহাত, ছুতো, অছিলা (তাঁর দেশসেবা উপলক্ষ্য মাত্র)। [সং. উপ + √ লক্ষ্ + অ, য]।
উ উপল উপল [ upala ] বি. ১. শিলা, প্রস্তর; পাথরের টুকরো; ২. মূল্যবান পাথর; মণি, রত্ন। [সং. উপ + √ লা + অ]।
উ উপর্যুপরি উপর্যুপরি [ uparyupari ] অব্য. ক্রি-বিণ. একটির উপর আরা একটি; পরপর; ক্রমান্বয়ে; ক্রমাগত (এই নিয়ে উপর্যুপরি তিনবার তারা জিতল)। [সং. উপরি + উপরি]।