উপশয়

উপশয় [ upa-śaỷa ] বি. ১. শিকারির লুকিয়ে থাকার জন্য ব্যবহৃত গর্ত। ২. শোয়া, শয়ন; ৩. পথ্যের সাহায্যে রোগের উপশম। [সং. উপ + √ শী + অ]। উপশয়ী, উপশায়ী–বিণ. শুয়ে আছে এমন (‘মৌনের বিশ্রম্ভালাপ উপশয়ী বিভীষিকা-সনে’: সু.দ.)।

উপশমিত

উপশমিত, উপশান্ত–বিণ. উপশমপ্রাপ্ত, উপশম করা হয়েছে এমন; শান্ত বা সংযত করা হয়েছে এমন।

উপশমনীয়

উপশমনীয়–বিণ. উপশম করা যায় এমন; উপশম করা উচিত এমন।

উপশম

উপশম [ upa-śama ] বি. ১. শান্তি, নিবৃত্তি (রোগের উপশম); ২. ইন্দ্রিয় দমন। [সং. উপ + √ শম্ + অ]। উপশমক–বিণ. উপশমকারী। উপশমনীয়–বিণ. উপশম করা যায় এমন; উপশম করা উচিত এমন। উপশমিত, উপশান্ত–বিণ. উপশমপ্রাপ্ত, উপশম করা হয়েছে এমন; শান্ত বা সংযত করা হয়েছে এমন।

উপলেপ

উপলেপ [ upa-lēpa ] বি. ১. উপরে লেপন; উপরে প্রলেপ; ২. অতিরিক্ত অঙ্গের সৃষ্টি ও বৃদ্ধি, accretion. (বি. প.)। [সং. উপ +√ লিপ্ + অ]। উপলেপন–বি. উপরে লেপন।

উপলিপ্ত

উপলিপ্ত [ upa-lipta ] বিণ. উপরে লেপন করা বা প্রলেপ দেওয়া হয়েছে এমন, লেপিত। [সং. উপ + √ লিপ্ + ত]।

উপলম্ভ

উপলম্ভ [ upa-lambha ] বি. ১. লাভ, প্রাপ্তি; ২. অনুভব, বোধ। [সং. উপ + √ লভ্ + অ, ম্ আগম]।