উপসর্গ
উপসর্গ [ upa-sarga ] বি. ১. মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ (জ্বর ছাড়া অন্য সব উপসর্গই গেছে); ২. রোগজাত বিকার, রোগের লক্ষণ; ৩. আকস্মিক উত্পাত বা বিঘ্ন (নানা উপসর্গ দেখা দিতে লাগল); ৪. (ব্যাক.) ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থ পরিবর্তনকারী অব্যয়, যথা আ, প্র, অপ (আকার, প্রকার, অপকার)। [সং. উপ + √ সৃজ্ + অ]।