উ উপস্কর উপস্কর [ upaskara ] বি. ১. ভূষণ, অলংকার; ২. ঝোলব্যঞ্জন ইত্যাদি রান্নার মশলা, বাটনা; ৩. উপকরণ; ৪. ঘরের কাজে লাগে এমন উপকরণ। [সং. উপ + √ কৃ + অ, স্ আগম]।
উ উপসেক উপসেক [ upa-sēka ] বি. ১. জলসেচন করে কোনো জিনিসকে নরম করাচ ২. জল সেচন। [সং. উপ + √ সিচ্ + অ]।
উ উপসেবন উপসেবন [ upa-sēbana ] বি. ১. উপভোগ; সম্ভোগ; ২. উপাসনা; ৩. আসক্তি। [সং. উপ + সেবন]। উপসেবক–বিণ. ১. উপসেবনকারী; ২. পরস্ত্রীর প্রতি আসক্ত। উপসেবা–বি. ১. উপসেবন; ২. চাকরি। উপসেবিত–বিণ. উপসেবন বা উপসেবা করা হয়েছে এমন। উপসেবী (-বিন্)–বিণ. উপসেবাকারী, উপসেবনকারী; পরিচর্যাকারী।
উ উপসুন্দ উপসুন্দ [ upa-sunda ] বি. পৌরাণিক অসুরবিশেষ (তিলোত্তমার রূপে মুগ্ধ হয়ে তাঁকে লাভ করবার জন্য স্বীয় অগ্রজ সুন্দের সঙ্গে ইনি দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হয়ে নিহত হয়েছিলেন)।
উ উপসাগর উপসাগর [ upa-sāgara ] বি. তিন দিকে স্হলবেষ্টিত সমুদ্রের অংশ; প্রায় সম্পূর্ণরূপে স্হল দ্বারা বেষ্টিত সমুদ্রাংশ, bay, gulf. [সং. উপ + সাগর]।