উপস্হাপক

উপস্হাপক, উপস্হাপয়িতা [ upa-shāpaka, upa-shāpaỷitā ] উপস্হাপয়িতৃ–বিণ. উপস্হাপনকারী, প্রস্তাব-উত্থাপক। স্ত্রী. উপস্হাপিকা, উপস্হাপয়িত্রী।

উপস্হিত

উপস্হিত [ upa-shita ] বিণ. ১. আগত, সমাগত, হাজির (উপস্হিত শ্রোতারা সকলেই বক্তৃতার প্রশংসা করলেন); ২. বর্তমান (উপস্হিত কাল); ৩. আসন্ন (উপস্হিত বিপদ); ৪. বিদ্যমান (উপস্হিত থাকা)। [সং. উপ + √ স্হা + ত]। উপস্হিতবক্তা, উপস্হিতবক্তৃ–বি. আগে থেকে প্রস্তুত না হয়েও যিনি বক্তৃতা করতে পারেন। উপস্হিতবুদ্ধি–বি. প্রত্যুত্পন্নমতিত্ব; ঠাণ্ডা মাথায় পরিস্হিতির মোকাবিলা করতে পারার ক্ষমতা। উপস্হিতমতো–বিণ. ক্রি-বিণ. প্রয়োজনানুসারে; সময়মতো (উপস্হিতমতো ব্যবস্হা করা যাবে)। উপস্হিত–বি. ১. সমাগম; হাজিরা; ২. বিদ্যমানতা।

উপস্হাপন

উপস্হাপন [ upa-shāpana ] বি. উপস্হিত করা; প্রস্তাব করা; উত্থাপন; পেশ করা (প্রস্তাবটি উপস্হাপন করা হল না)। [সং. উপ + স্হাপন]। উপস্হাপনা–বি. উপস্হাপন; উপস্হাপনের কৌশল।

উপস্হ

উপস্হ [ upasha ] বিণ. ১. সমীপস্হ, নিকটস্হ; ২. উপরিস্হিত। বি. জননেন্দ্রিয়, লিঙ্গ বা যোনি। [সং. উপ + √ স্হা + অ]।

উপস্ত্রী

উপস্ত্রী [ upastrī ] বি. উপপত্নী, রক্ষিতা। [সং. উপ + স্ত্রী]।