উপহাস

উপহাস [ upa-hāsa ] বি ১. পরিহাস, ঠাট্টা, ব্যঙ্গবিদ্রুপ; ২. অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য। [সং. উপ + √ হস্ + অ]। উপহাস্য–বিণ. উপহাসের পাত্র বা যোগ্য। বি. পরিহাস।

উপহার

উপহার [ upa-hāra ] বি. ১. উপঢৌকন, ভেট; ২. পুরস্কার; ৩. সমাদরপূর্বক দান। [সং. উপ + √ হৃ + অ]। বিণ. উপহৃত।

উপহসিত

উপহসিত [ upa-hasita ] বিণ. উপহাস করা হয়েছে এমন (এ কাজ করে লোকের কাছে উপহসিত হতে চাই না)। [সং. উপ + √ হস্ + ত]।

উপহত

উপহত [ upa-hata ] বিণ. ১. আহত; ২. পীড়িত; ৩. অভিভূত (শোকোপহত); ৪. বিনষ্ট। [সং. উপ + √ হন্ + ত]।

উপস্বত্ব

উপস্বত্ব [ upa-sbatba ] বি. ১. বিষয়সম্পত্তি থেকে আয় বা লাভ; ২. খাজনা। [সং. উপ + স্বত্ব]।

উপস্হিতমতো

উপস্হিতমতো–বিণ. ক্রি-বিণ. প্রয়োজনানুসারে; সময়মতো (উপস্হিতমতো ব্যবস্হা করা যাবে)।

উপস্হিতবুদ্ধি

উপস্হিতবুদ্ধি–বি. প্রত্যুত্পন্নমতিত্ব; ঠাণ্ডা মাথায় পরিস্হিতির মোকাবিলা করতে পারার ক্ষমতা।

উপস্হিতবক্তা

উপস্হিতবক্তা, উপস্হিতবক্তৃ–বি. আগে থেকে প্রস্তুত না হয়েও যিনি বক্তৃতা করতে পারেন।