উপাঙ্গ

উপাঙ্গ [ upāńga ] বি. ১. অঙ্গের অঙ্গ বা অংশ, প্রত্যঙ্গ (যেমন, হাত বা পা অঙ্গ, আঙুল উপাঙ্গ); ২. বেদের সদৃশ শাস্ত্র (যেমন, পুরাণ ন্যায় মীমাংসা ধর্মশাস্ত্র); ৩. accessory member (বি. প.); ৪. পরিশিষ্ট। [সং. উপ + অঙ্গ]।

উপাগম

উপাগম [ upāgama ] বি. ১. সমীপে বা নিকটে আগমন; উপস্হিতি; ২. প্রাপ্তি। [সং. উপ + আগম]।

উপাগত

উপাগত [ upāgata ] বিণ. ১. সমীপে বা নিকটে আগত, উপস্হিত; ২. প্রাপ্ত। [সং. উর + আগত]।

উপাখ্যান

উপাখ্যান [ upākhyāna ] বি. ১. কাল্পনিক কাহিনী; রূপকথা; ২. পুরাকাহিনী; ৩. মূল কাহিনীর অন্তর্গত ক্ষুদ্রতর কাহিনী। [সং. উপ + আখ্যান]।

উপাকরণ

উপাকরণ [ upā-karaņa ] বি. ১. (উপনয়নের পর বেদ অনুশীলনের) আরম্ভ; ২. পশুযজ্ঞে পশুকে স্পর্শ করা। [সং. উপ + আ + √ কৃ + অন]।

উপাংশু

উপাংশু [ upāṃśu ] বিণ. ক্রি-বিণ. একান্তে, নির্জনে; কেবল নিজেই শোনা যায় এমনভাবে (উপাংশু জপ)। উপাংশুবধ–বি. গুপ্তহত্যা। [সং. উপ + অংশু]।

উপহ্রদ

উপহ্রদ [ upa-hrada ] বি. সমুদ্রের সঙ্গে যোগবিশিষ্ট হ্রদ, lagoon. [সং. উপ + হ্রদ]।

উপহৃত

উপহৃত [ upa-hŗta ] বিণ ১. উপহারস্বরূপ দেওয়া হয়েছে এমন; ২. উপসর্গীকৃত; ৩. অর্পিত। [সং উপ + √ হৃ + ত]।

উপহাস্য

উপহাস্য–বিণ. উপহাসের পাত্র বা যোগ্য।