উপাধিক

উপাধিক, উপাধিধারী (-রিন্)–বিণ. উপাধি পেয়েছে এমন; উপাধিযুক্ত।

উপাধি

উপাধি [ upādhi ] বি. ১. উপনাম; জাতি বংশ বিদ্যা সম্মান প্রভৃতির পরিচায়ক নামান্ত; ২. পদবি; ৩. (দর্শনে) যা কাছে থেকে নিজগুণ নিকটস্হ বস্তুতে আরোপ করে, যেমন জবাফুল স্ফটিকের ‘উপাধি’। [সং. উপ + আ + √ ধা + ই]। উপাধিক, উপাধিধারী (-রিন্)–বিণ. উপাধি পেয়েছে এমন; উপাধিযুক্ত। উপাধিপত্র–বি. যে পত্রে উপাধি লেখা হয়, প্রশংসাপত্র, certificate.

উপাধান

উপাধান [ upā-dhāna ] বি. বালিশ। [সং. উপ + আ + √ ধা + অন]।

উপাদেয়

উপাদেয় [ upādēỷa ] বিণ. ১. উপভোগ্য; মনোরম; ২. সুস্বাদু; সুখাদ্য; ৩. গ্রহণযোগ্য। [সং. উপ + আ + √ দা + য]।

উপাদান

উপাদান [ upā-dāna ] বি. ১. উপকরণ, যেসব বস্তু একত্র করে অন্য বস্তু গঠিত হয় (নানান উপাদানে গঠিত); ২. সমবায়ী বা নিত্যসম্বন্ধযুক্ত কারণ অর্থাত্ যা পরিবর্তিত হয়ে অন্য জিনিসে পরিণত হয় (যেমন মাটি ঘটের উপাদান)। [সং. উপ + আ + √ দা + অন]।

উপাত্যয়

উপাত্যয় [ upātyaỷa ] বি. ১. প্রচলিত বিধি বা আচার লঙ্ঘন, নিয়ম লঙ্ঘন; ২. মৃত্যু। [সং. উপ + অতি + √ ই + অ]।

উপাত্ত

উপাত্ত [ upātta ] বিণ. ১. গৃহীত; স্বীকৃত; ২. অর্জিত; লব্ধ। বি. যা থেকে অনুমান বা সিদ্ধান্ত করা হয় এইরকম স্বীকৃত বিষয়, অনুমান বা সিদ্ধান্তের ভিত্তিস্বরূপ বিষয়, data (বি. প.)। [সং. উপ + আ + √ দা + ত]।

উপাড়া

উপাড়া [ upāḍā ] ক্র. (পুরোনো কাব্যে) উত্পাটন করা (‘শালগাছ উপাড়িয়া আনে’: কৃত্তি)। [বাং. √ উপাড়্ + আ]। উপাড়ন–বি. উত্পাটন।

উপাচার্য

উপাচার্য [ upācārya ] বি. আচার্যের সহকারী; (বিশ্ববিদ্যালয়ে) আচার্যের সহকারী হিসাবে যিনি বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন, vice-chancellor. [সং. উপ + আচার্য]।