উপায়
উপায় [ upāỷa ] বি. ১. কার্যসিদ্ধির বা অভীষ্টলাভের পন্হা বা প্রণালী; কৌশল (নানা উপায়ে সে তার মনের কষ্ট বুঝিয়ে দিল); ২. প্রতিকার; পরিত্রাণ (ক্ষতি যা হবার হয়েছে, এখন একটা উপায় তো বার করতেই হবে); ৩. আয়, রোজগার; লাভ (সে ভালোই উপায় করে)। [সং. উপ + √ ই + অ]। উপায়ক্ষম–বিণ. রোজগার করতে সমর্থ। উপায়জ্ঞ–বিণ. কৌশল বা প্রতিকার জানে এমন। উপায়ান্তর–বি. অন্য উপায়, গত্যন্তর (উপায়ান্তর না দেখে সে জলে ঝাঁপ দিল)। উপায়ী (-য়িন্)–বিণ. উপার্জনকারী, যে রোজগার করে।