উপাসন
উপাসন, উপাসনা [ upāsana, upāsanā ] বি. ১. আরাধনা, ভজনা, পূজা; ২. ভগবত্-চিন্তা; ৩. উপকার-প্রত্যাশায় অপরের সেবা বা মনস্তুষ্টি বা সন্তোষসাধনের চেষ্টা। [সং. উপ + √ আস্ + অন, অ]। উপাসক–বিণ. বি. উপাসনাকারী (সৌন্দর্যের উপাসক, ঈশ্বরের উপাসক, অর্থের উপাসক)। স্ত্রী. উপাসিকা। উপাসিত–বিণ. উপাসনা করা হয়েছে এমন।