উপেক্ষা
উপেক্ষা, উপেক্ষণ [ upēkşā, upēkşaņa ] বি. ১. অগ্রাহ্য করা, তুচ্ছতাচ্ছিল্য করা (দোষত্রুটি উপেক্ষা করা); ২. অবহেলা (আদেশ উপেক্ষা করা); ৩. ঔদাসীন্য, অমনোযোগ; অনাদর; অস্বীকার। ক্রি. গ্রাহ্য না করা; অবহেলা করা; গুরুত্ব না দেওয়া। [সং. উপ + √ ঈক্ষ্ + অ + আ, অন]। উপেক্ষক–বিণ. উপেক্ষাকারী; উদাসীন; অমনোযোগী। উপেক্ষণীয়–বিণ. উপেক্ষার যোগ্য, উপেক্ষা করা উচিত বা উপেক্ষা করা যায় এমন। উপেক্ষিত–বিণ. উপেক্ষা বা অবহেলা করা হয়েছে এমন। স্ত্রী. উপেক্ষিতা।