উ উপোষণ উপোষণ [ upōşaņa ] বি. উপবাস, অনাহার, না খেয়ে থাকা। [সং. উপ + √ বস্ + অন]। উপোষিত–বিণ. না খেয়ে আছে এমন, অভুক্ত; উপবাসী।
উ উপেন্দ্র উপেন্দ্র [ upēndra ] বি. ১. ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা; ২. বিষ্ণুর বামনাবতার। [সং. উপ + ইন্দ্র]। উপেন্দ্রবজ্রা–বি. সংস্কৃত ছন্দোবিশেষ।
উ উপেত উপেত [ upēta ] বিণ. ১. (সাধারণত পরপদে) সংযুক্ত (গুণোপেত); ২. মিলিত; ৩. সম্মুখে আগত। [সং. উপ + √ ই + ত]।