উভ
উভ১ [ ubha ] সর্ব. উভয়, দুইজন (‘দেশকাল উভে জিনি’: ব্র. স.)। [সং. √উভ্ + অ]। উভচর, উভয়চর–বিণ. জল ও স্হল উভয় স্হানেই বিচরণ করতে পারে এমন, amphibious. উভলিঙ্গ–বিণ. বি. একই দেহে লিঙ্গ ও যোনিবিশিষ্ট (প্রাণী), androgynous: (ব্যাক.) স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গবোধক (উভলিঙ্গ শব্দ)। উভ২ [ ubha ] বিণ. উঁচু: ঊর্ধ্বমুখী (উভলেজ)। [প্রাকৃ. উদ্ভ < ঊর্ধ্ব]। উভরড়ে–ক্রি-বিণ. (প্রা. বাং.) দ্রুতবেগে। উভরায়–ক্রি-বিণ. (বর্ত. অপ্র.) উচ্চকণ্ঠে, উচ্চরবে। উভরোল–বি. উচ্চ শব্দ, গণ্ডগোল। উভে–ক্রি-বিণ. উচ্চতায়; খাড়াভাবে।