উ উমা উমা [ umā ] বি. হিমালয় (পিতা) ও মেনকার (মাতা) কন্যা; পার্বতী, দুর্গা, গৌরী। [উ (=শিব) + মা (=লক্ষ্মী)]। উমানাথ, উমাপতি–বি. শিব।
উ উমদা উমদা [ umadā ] বিণ. চমত্কার; সুন্দর; পছন্দসই (তোমার জন্য একটি উমদা চিজ উপহার এনেছি)। [আ. উম্দহ্]।
উ উভয়লিঙ্গ উভয়লিঙ্গ–বিণ. (প্রাণি.) একই দেহে ডিম্বাণু ও শুক্রাণু উত্পাদনে সমর্থ এমন জননযন্ত্রবিশিষ্ট (প্রাণী), hermaphrodite, androgynous.