উরমাল

উরমাল, উরুমাল [ uramāla, urumāla ] বি. ১. রুমাল; ২. ঘোড়ার ঊরুতে বা পায়ে বাঁধা হয় এমন ঊরুত্রাণ। [ফা. রুমাল: হি. উরমাল]।

উরত

উরত, উরুত [ urata, uruta ] ঊরু [ ūru ]-র আঞ্চ. রূপ।

উরজ

উরজ [ uraja ] বি. স্তন। [সং. উরস্ + √ জন্ + ড]।

উরঙ্গী

উরঙ্গী–উরঙ্গ-এর স্ত্রীলিঙ্গ।

উরগী

উরগী–উরগ-এর স্ত্রীলিঙ্গ।