উ উরু উরু [ uru ] বিণ. বিশাল; মহান। [সং. √ উর্ + উ]। উরুকীর্তি–বিণ. বিশাল বা বিরাট কীর্তি অর্জন করেছে এমন। উরুক্রম–বি. বামনদেব। উরুবুক–বি. এরণ্ড বা ভেরেণ্ডা গাছ। উরুমার্গ–বি. বিশাল বা প্রশস্ত পথ।
উ উরশ্ছদ উরশ্ছদ, উরস্ত্র, উরত্রাণ [ uraśchada, urastra, uratrāņa ] বি. বর্ম, কবচ; বক্ষ রক্ষার জন্য আবরণী। [সং. উরঃ (উরস্) + √ ছদ্ + ণিচ্ + অ, উরঃ + √ ত্রৈ + ড, উরঃ + ত্রাণ]।