উর্দু [ urdu ] বি. হিন্দুস্হানি ভাষা; মূলত আরবি হরফে লিখিত এবং আরবি-ফারসি ও হিন্দির সংমিশ্রণে গঠিত ভাষাবিশেষ। [তুর. ওর্দু]। উর্দুনবিশ–বিণ. উর্দু ভাষা জানে এমন। [তুর. ওর্দু + ফা. নবীস]।
উর্দি [ urdi ] বি. (প্রধানত সরকারি ও সেনাবাহিনীর) কর্মচারীদের কাজের সময় পরবার জন্য পেয়াদা বেয়ারা প্রভৃতি নিম্নপদস্হ কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাক, uniform [তুর. ওর্দি]।