উচ্চ
উচ্চ [ ucca ] বিণ. ১. উন্নত (‘রহিবে উচ্চ শির’); ২. উঁচু (উচ্চবৃক্ষ); ৩. সম্ভ্রান্ত, অভিজাত (উচ্চবংশীয়); ৪. জোরালো (উচ্চকণ্ঠ); ৫. চড়া (উচ্চমূল্য, উচ্চহার); ৬. ঊর্ধ্বতন (উচ্চ আদালত)। [সং. উত্ + √ চি + অ]। বি. উচ্চতা। উচ্চগ্রাম–বি. উঁচু পর্দায় বাঁধা স্বর বা কণ্ঠ। উচ্চনীচ–বিণ. ১. উঁচুনিচু, উন্নত-অনুন্নত; ২. উত্তম ও অধম। উচ্চবাচ্য–বি. সাড়াশব্দ; বাদ-প্রতিবাদ; ভালোমন্দ মন্তব্য। উচ্চবিত্ত–বিণ. অর্থশালী; আর্থিক সচ্ছলতাযুক্ত। উচ্চবিদ্যালয়–বি. যে বিদ্যালয়ে প্রবেশিকা বা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়ানো হয়। উচ্চভাষী–বিণ. কড়া কথা বলে এমন; চড়া গলায় কথা বলে এমন।