উচ্চাকাঙ্ক্ষা

উচ্চাকাঙ্ক্ষা [ uccākāṅkşā ] বি. উঁচু আশা, অনেক ভালো কিছু করার বা হবার আশা; জীবনে প্রচুর উন্নতি করার আশা বা ইচ্ছা। [সং. উচ্চ + আকাঙ্ক্ষা]।

উচ্চাঙ্গ

উচ্চাঙ্গ [ uccāńga ] বি. ১. শরীরের ঊর্ধ্ব বা উপরের অংশ; ২. উন্নত দেহ; ৩. উঁচু, ভালো বা গম্ভীর বিষয়। বিণ, উঁচু বা উন্নত (উচ্চাঙ্গসংগীত)। [সং. উচ্চ + অঙ্গ]।

উচ্চশিক্ষা

উচ্চশিক্ষা [ ucca-śikşā ] বি. বিদ্যালয় ও কলেজীয় শিক্ষার শেষে পরবর্তী পর্যায়ে আরও উঁচু স্তরের শিক্ষা, higher education. [সং. উচ্চ + শিক্ষা]।

উচ্চরোল

উচ্চরোল [ ucca-rōla ] বি. ১. জোর কণ্ঠ; ২. চড়া আওয়াজ। [সং. উচ্চ + রোল]।

উচ্চয়

উচ্চয়, উচ্চায় [ uccaỷa, uccāỷa ] বি. ১. চয়ন (পুষ্পোচ্চয়); ২. সংগ্রহ, রাশি, পুঞ্জ (সলিলোচ্চয়)। [সং. উত্ + √ চি + অ]।

উচ্চণ্ড

উচ্চণ্ড [ uccaņḍa ] বিণ. ১. প্রচণ্ড; ২. অতি কোপন; ৩. ভয়ানক; ৪. ক্ষিপ্রকারী, ক্ষিপ্রতাযুক্ত। [সং. উত্ + √ চণ্ড্ + অ]।

উচ্চকিত

উচ্চকিত [ uccakita ] বিণ. ১. উদ্বিগ্ন, উত্কণ্ঠিত; ২. চঞ্চল; ৩. চমকিত। [সং. উত্ + চকিত]।

উচ্চভাষী

উচ্চভাষী–বিণ. কড়া কথা বলে এমন; চড়া গলায় কথা বলে এমন।

উচ্চবিদ্যালয়

উচ্চবিদ্যালয়–বি. যে বিদ্যালয়ে প্রবেশিকা বা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়ানো হয়।