উচ্চারণ
উচ্চারণ [ uccāraņa ] বি. ১. কথন, বলা; ২. মুখ দিয়ে শব্দ করা; ৩. বাচনভঙ্গি। [সং. উত্ + √ চারি + অন]। উচ্চারণবিভ্রাট–বি. বিকৃত বা ভুল উচ্চারণ, উচ্চারণের ভুল। উচ্চারণস্হান–মুখমণ্ডলের যে অংশ দ্বারা ধ্বনি উচ্চারণ করা হয়, place of articulation. উচ্চারণীয়, উচ্চার্য–বিণ. বলার বা উচ্চারণ করার যোগ্য (সেকথা উচ্চার্য নয়); উচ্চারণ করতে হবে এমন। উচ্চারা–ক্রি. উচ্চারণ করা (‘উচ্চারিবে সবে’)। উচ্চারিত–বিণ. বলা বা উচ্চারণ করা হয়েছে এমন। উচ্চার্যমাণ–বিণ. উচ্চারণ করা হচ্ছে এমন।
উচ্চাভিলাষ
উচ্চাভিলাষ [ uccābhi-lāşa ] বি. উচ্চাকাঙ্ক্ষা, বড় বা ভালো কিছুর আশা। [সং. উচ্চ + অভিলাষ]।