উচ্ছল
উচ্ছল [ ucchala ] বিণ. ১. দোলায়িত; ২. প্রাণবন্ত, হাসিখুশি (উচ্ছল স্বভাবের মেয়ে, প্রাণোচ্ছল); ৩. চারদিকে ছড়িয়ে পড়েছে এমন, উথলে উঠেছে এমন (‘উচ্ছল নদীজল’); ৪. ফুলে উঠেছে এমন, স্ফীত (ফেনোচ্ছল)। [সং. উত্ + √ শল্ + অ]। উচ্ছলতা–বি. দোলায়িত ভাব; প্রাণবন্ত ভাব; উচ্ছ্বাস; উথলে ওঠার অবস্হা বা ভাব। উচ্ছলিত–বিণ. দোলিত; উচ্ছ্বসিত; ফুলে বা উথলে উঠেছে এমন; স্ফীত।