উচ্ছিষ্টান্ন
উচ্ছিষ্টান্ন–বি. ভাত বা রাঁধা অন্য খাদ্যের ভুক্তাবশেষ; কেউ খেয়ে চলে যাবার পর পাতে যে খাবার পড়ে থাকে।
উচ্ছিষ্ট
উচ্ছিষ্ট [ ucchişţa ] বি. বিণ. ১. ভুক্তাবশেষ, এঁটো, খাওয়ার পর পাতে যা অবশিষ্ট থাকে; ২. (মূলত ভাত) খাওয়ার পর মূখ ধোয়া হয়নি এমন (উচ্ছিষ্ট মুখ)। [সং. উত্ + √ শিষ্ + ত]। উচ্ছিষ্টভোজী (-জিন্)–বিণ. অন্যের ভুক্তাবশেষ খায় এমন; পরমুখাপেক্ষী। উচ্ছিষ্টান্ন–বি. ভাত বা রাঁধা অন্য খাদ্যের ভুক্তাবশেষ; কেউ খেয়ে চলে যাবার পর পাতে যে খাবার পড়ে থাকে।
উচ্ছিদ্যমান
উচ্ছিদ্যমান [ ucchidya-māna ] বিণ. যার বিনাশ ঘটছে; যার উচ্ছেদ হচ্ছে (উচ্ছিদ্যমান অরণ্য)। [সং. উত্ + √ ছিদ্ + মান (শানচ্)]।