উ উচ্ছ্বেসন উচ্ছ্বেসন [ ucchbēsana ] বি. ১. উস; ২. স্ফীতি; ৩. ভাবের স্ফুরণ; ৪. শ্বাসপ্রশ্বাস ক্রিয়া। [সং. উত্ + শ্বসন]। উচ্ছ্বসা–ক্রি. উচ্ছ্বসিত হওয়া। উচ্ছ্বসিত–বিণ. ১. স্ফীত; ২. ভাবাবেগে আকুল (উচ্ছ্বসিত প্রশংসা); ৩. উত্ফুল্ল।
উ উচ্ছোষণ উচ্ছোষণ [ ucchōşaņa ] বিণ. ১. যা বা যে শুষে নেয়, শোষক; ২. যে সন্তাপ সৃষ্টি করে। বি. ১. শুষ্ক করা; ২. সন্তাপ সৃষ্টি, সন্তাপন। [সং. উত্ + √ শুষ্ + অন]। উচ্ছোষিত–বিণ. শোষিত, শুষে নিয়েছে এমন; সন্তাপিত।
উ উচ্ছেদ উচ্ছেদ [ ucchēda ] বি. বিনাশ; উত্পাটন (অরণ্যের উচ্ছেদ); আশ্রয়চ্যুত বা স্হানচ্যুত করা (ভাড়াটে উচ্ছেদ)। [সং. উত্ + √ ছিদ্ + অ]। উচ্ছেদক–বি. বিণ. যে উচ্ছেদ করে। উচ্ছেদনীয়, উচ্ছেদউচ্ছেদ্য–বিণ. উচ্ছেদ করবার যোগ্য।