উছলন

উছলন, উছলানো–বি. উথলানো, উথলে ওঠা। ক্রি. উথলে উঠা। বিণ. উথলিত; উচ্ছ্বসিত।

উছল

উছল [ uchala ] বিণ. উথলে উঠেছে এমন, উচ্ছ্বসিত, উদ্বেল (‘উছল হৃদয়, উছল নদী)। [< সং. উচ্ছল]। উছলন, উছলানো–বি. উথলানো, উথলে ওঠা। ক্রি. উথলে উঠা। বিণ. উথলিত; উচ্ছ্বসিত। উছলা–ক্রি. উথলে ওঠা; উদ্বেল হওয়া (‘উছলি উঠেছে রস’)।

উচ্ছ্রিয়া

উচ্ছ্রিয়া–অস-ক্রি. স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে (‘উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে: রবীন্দ্র)।

উচ্ছ্রিত

উচ্ছ্রিত–বিণ. উন্নত; স্ফীত; বৃদ্ধিপ্রাপ্ত।

উচ্ছ্রায়ী

উচ্ছ্রায়ী (-য়িন্)–বিণ. ঊর্ধ্বগামী, উন্নতিশীল।

উচ্ছ্রয়

উচ্ছ্রয়, উচ্ছ্রায় [ ucchraỷa, ucchrāỷa ] বি. ১. উচ্চতা; ২. উন্নতি। [সং. উত্ + √ শ্রি + অ]। উচ্ছ্রায়ী (-য়িন্)–বিণ. ঊর্ধ্বগামী, উন্নতিশীল। উচ্ছ্রিত–বিণ. উন্নত; স্ফীত; বৃদ্ধিপ্রাপ্ত। উচ্ছ্রিয়া–অস-ক্রি. স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে (‘উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে: রবীন্দ্র)।

উচ্ছ্বাসিত

উচ্ছ্বাসিত [ ucchbāsita ] বিণ. ১. উচ্ছ্বসিত হয়ে উঠেছে এমন; ২. উন্মেষিত; ৩. বিকশিত। [সং. উত্ + √ শ্বস্ + ণিচ্ + অ]।

উচ্ছ্বাস

উচ্ছ্বাস [ ucchbāsa ] বি. ১. স্ফীতি (জলোচ্ছ্বাস); ২. উল্লাস; ৩. প্রবল ভাবাবেগ (প্রাণের উচ্ছ্বাস); ৪. স্ফুরণ, বিকাশ; ৫. নিশ্বাস। [সং. উত্ + √ শ্বস্ + অ]।

উচ্ছ্বসিত

উচ্ছ্বসিত–বিণ. ১. স্ফীত; ২. ভাবাবেগে আকুল (উচ্ছ্বসিত প্রশংসা); ৩. উত্ফুল্ল।