উজ্জ্বল

উজ্জ্বল [ ujjbala ] বিণ. আলোকিত; দীপ্তিমান (আনন্দে উজ্জ্বল মুখ); উদ্ভাসিত; ঝলমলে (আলোকোজ্জ্বল); শোভমান। [সং. উত্ + √ জ্বল্ + অ]। বি. উজ্জ্বলতা, ঔজ্জ্বল্য। উজ্জ্বল রস (বৈ. সা.)–মধুর রস বা শৃঙ্গার রস। উজ্জ্বলিত–বিণ. আলোকিত; উদ্ভাসিত; দীপ্ত।

উজ্জীবিত

উজ্জীবিত–বিণ. নবজীবনপ্রাপ্ত; নতুনভাবে চেতনাপ্রাপ্ত; উদ্দীপিত, সঞ্জীবিত।

উজ্জীবন

উজ্জীবন [ ujjībana ] বি. ১. নবজীবনসঞ্চার; ২. মৃতের বা মৃতপ্রায়ের চেতনাসঞ্চার; ৩. যা লুপ্তপ্রায় ছিল তার পুনরায় জেগে ওঠা বা প্রবল হওয়া (প্রাচীন সভ্যতার উজ্জীবন)। [সং. উত্ + √ জীব্ + অন]। উজ্জীবিত–বিণ. নবজীবনপ্রাপ্ত; নতুনভাবে চেতনাপ্রাপ্ত; উদ্দীপিত, সঞ্জীবিত।

উজু

উজু [ uju ] বি. মুসলমানদের শাস্ত্রীয় আচমন বা জল দিয়ে হাত-পা-মুখ ইত্যাদি ধোয়া। [আ. ওঅজু]।

উজির

উজির [ ujira ] বি. (মূলত পূর্বতন মুস. শাসকের) মন্ত্রী, অমাত্য (রাজাউজির)। উজিরি, উজিরালি–বি. মন্ত্রিত্ব।

উজিরি

উজিরি, উজিরালি–বি. মন্ত্রিত্ব।

উজানো

উজানো–ক্রি. স্রোতের উলটো দিকে যাওয়া; বিপরীত দিকে যাওয়া (এখন আবার উজিয়ে অতটা পথ যেতে হবে?)। বি. বিপরীত দিকে গমন। বিণ. বিপরীত দিকে যাচ্ছে বা গেছে এমন।

উজানি

উজানি–বি. ১. উজানস্রোত, জোয়ার; ২. উঁচুভূমি; ৩. দুপুরবেলা।