উ উটকনো উটকনো, উটকানো [ uţakanō, uţakānō ] বি. জিনিসপত্র উলটেপালটে খোঁজা। বিণ. খুঁজতে গিয়ে জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে এমন। [বাং. √ উটকা]।
উ উটকো উটকো [ uţakō ] বিণ. ১. অপরিচিত (একটা উটকো লোকের সঙ্গে চলে গেল?); ২. বিশ্বাসের অযোগ্য (উটকো খবর); ৩. অল্পকালস্হায়ী (উটকো ভাড়াটে); ৪. বাজে; ৫. অতি চঞ্চলচিত্ত; ৬. যে স্ত্রী স্বামীর ঘর ছেড়ে কেবলই পালাতে চায় এমন। [দেশি]।
উ উটপাখি উটপাখি [ uţapākhi ] বি. উটের মতো লম্বা গলাওয়ালা এবং উড়তে অক্ষম কিন্তু অতি দ্রুতগামী পাখিবিশেষ, ostrich.
উ উট উট [ uţa ] বি. লম্বা উঁচু গলা এবং পিঠে একটি বা দুটি কুঁজবিশিষ্ট (মূলত মরু অঞ্চলের) ভারবাহী, পশুবিশেষ। [< সং. উষ্ট্র]। উটপাখি–বি. উটের মতো লম্বা গলাওয়ালা এবং উড়তে অক্ষম কিন্তু অতি দ্রুতগামী পাখিবিশেষ, ostrich.
উ উঞ্ছ উঞ্ছ [ uñcha ] বি. ১. কোনো জায়গায় পড়ে-থাকা বা পরিত্যক্ত শস্যকণা খুঁটে খুঁটে সংগ্রহ; ২. হীন জীবিকা। [সং. √ উন্ছ্ + অ]। উঞ্ছজীবী (-বিন্)–বিণ. অতি নগণ্য বা হীন কাজ করে জীবিকানির্বাহকারী। উঞ্ছবৃত্তি–বি. হীন কর্মের দ্বারা জীবিকানির্বাহ।