ইয়ত্তা

ইয়ত্তা [ iỷattā ] বি. ১. পরিমাণ বা সংখ্যা; ২. হিসাব; ৩. সীমা। [সং. ইয়ত্ + তা]।

ইমারত

ইমারত [ imārata ] বি. পাকাবাড়ি, অট্টালিকা; বড় পাকাবাড়ি। [আ. ইমারত্]। ইমারতি দোকান–পাকা বাড়ি তৈরির জন্য লোহালক্কড় বা অন্য উপকরণ যে দোকানে বিক্রয় হয়।

ইমাম

ইমাম [ imāma ] বি. মুসলমানদের ধর্মনেতা বা ধর্মগুরু। [আ. ঈমাম্]। ইমামবাড়া–বি. (বিশেষত) মোহরম অনুষ্ঠানের জন্য ধর্মগৃহ।

ইমানদারি

ইমানদারি–বি.  ধার্মিকতা; সাধুতা; বিশ্বস্ততা।

ইমানদার

ইমানদার–বিণ. ১. ধার্মিক; ২. সাধুস্বভাবসম্পন্ন; ৩. বিশ্বস্ত; ৪. বিবেকসম্পন্ন।

ইমান

ইমান [ imāna ] বি. ১. ধর্মবিশ্বাস; ২. বিবেক, বিবেকবুদ্ধি। [আ. ঈমান্]। ইমানদার–বিণ. ১. ধার্মিক; ২. সাধুস্বভাবসম্পন্ন; ৩. বিশ্বস্ত; ৪. বিবেকসম্পন্ন। ইমানদারি–বি.  ধার্মিকতা; সাধুতা; বিশ্বস্ততা।

ইমলি

ইমলি [ imali ] বি. তেঁতুল। [হি. ইমলী]।

ইমনভূপালি

ইমনভূপালি–বি. ইমন ও ভূপালি এই দুই রাগের মিশ্র রূপ।

ইমনকেদার

ইমনকেদার–বি. ইমন ও কেদার বা কেদারা রাগের মিশ্র রূপ।