ই ইয়ে ইয়ে [ iỷē ] বি. স্মরণ হয় না এই অবস্হায় অথবা বাঞ্ছিতভাব প্রকাশের উপযোগী শব্দ খুঁজে না পেলে ফাঁক পূরণের শব্দ। [দেশি]।
ই ইয়ার ইয়ার [ iỷāra ] বি. ১. বন্ধু, বয়স্য, সঙ্গী; ২. ফাজিল লোক। [ফা. য়ার্]। ইয়ারকি, ইয়ার্কি–বি. রসিকতা; ফাজলামি। ইয়ারবকশি–বি. রসিক বা রঙ্গপ্রিয় বন্ধু বা সঙ্গী; আড্ডার সঙ্গী।
ই ইয়াংকি ইয়াংকি, ইয়াঙ্কি [ iỷāńki, iỷāki ] বি. (বিদ্রূপে বা ঈষত্ নিন্দায়) আমেরিকার লোক। বিণ. আমেরিকার অধিবাসীসংক্রান্ত (ইয়াঙ্কি কালচার)। [ইং. Yankee]।