ইলা

ইলা [ ilā ] বি. ১. পৃথিবী; ২. বাক্য বা বাণী; ৩. ধেনু, গাভী; ৪. সুরা;  ৫. জল;  ৬. বুধপত্নী। [সং. ইল + আ]। ইলাবৃত, ইলাবৃতবর্ষ–বি. ১. পুরাণোক্ত  দেশবিশেষ; ২. জন্তুদ্বীপের বিভিন্ন ‘বর্ষ’ বা ভূভাগের এক ‘বর্ষ’, কৈলাসের নিকটবর্তী স্হানের পৌরাণিক নাম।

ইলশেগুঁড়ি

ইলশেগুঁড়ি [ ilaśē-gun̐ḍi ] বি. গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। [বাং. ইলিশ > ইলশে + গুঁড়ি]।

ইরাবান

ইরাবান [ irābāna ] বি. সমুদ্র। [সং. ইরা (জল) বান্]।

ইরাবতী

ইরাবতী [ irābatī ] বি. ১. পাঞ্জাবের অন্তর্গত রাবি নদী; ২. ব্রহ্মদেশের নদীবিশেষ। [সং. ইরা (জল) + বতী]।

ইরাদা

ইরাদা, এরাদা [ irādā, ērādā ] বি. ১. ইচ্ছা, অভিলাষ, অভিপ্রায়; ২. সংকল্প। [আ. ইরাদা]।

ইরানি

ইরানি, ইরানীয় [ irāni, irānīỷa ] বি. বিণ. পারস্য বা ইরানের অধিবাসী বা ইরানদেশ সম্বন্ধীয়।

ইরাকি

ইরাকি [ irāki ] বি. ইরাক দেশের অধিবাসী বা ভাষা। বিণ. ইরাক দেশ বা ওই দেশের অধিবাসীসম্বন্ধীয় (ইরাকি হামলা, ইরাকি গান)।

ইরা

ইরা [ irā ] বি. ১. পৃথিবী; ২. বাক্য বা বাণী; ৩. জল; ৪. খাদ্য বা অন্ন। [সং. √ ই + র + আ]।

ইরস্মদ

ইরস্মদ [ irasmada ] বি. (বর্ত. অপ্র.) ১. বজ্র বা বজ্রাগ্নি, বিদ্যুত্; ২. সমুদ্রের আগুন; ৩. হাতি। [সং. ইরা (জল) + √ মদ্ + অ]।