ইলেকট্রিক

ইলেকট্রিক [ ilēka-ţrika ] বিণ. বিদ্যুত্সম্বন্ধীয়, বৈদ্যুতিক, বিদ্যুতের দ্বারা চালিত (ইলেকট্রিক পাখা)। বি. বিদ্যুত্ (ইলেকট্রিকের কাজ)। [ইং. electric]।

ইলেকট্রনিক্স

ইলেকট্রনিক্স–বি. ইলেকট্রনবিষয়ক বৈজ্ঞানিক তত্ত্ব; ওই তত্ত্ব অবলম্বনে শিল্প ইত্যাদিতে বহুধাবিচিত্র প্রয়োগকৌশল।

ইলেকট্রন

ইলেকট্রন [ ilēka-ţrana ] বি. বিদ্যুতের অবিভাজ্য পরমাণু; (পরি.) বিদ্যুতিন। [ইং. electron]। ইলেকট্রনিক্স–বি. ইলেকট্রনবিষয়ক বৈজ্ঞানিক তত্ত্ব; ওই তত্ত্ব অবলম্বনে শিল্প ইত্যাদিতে বহুধাবিচিত্র প্রয়োগকৌশল।

ইলেক

ইলেক [ ilēka ] বি. টাকা, গণ্ডা প্রভৃতি নির্দেশক গণিতের বর্ত. অপ্র. চিহ্নবিশেষ। [দেশি]। [তু. ঈষত্ লেখ]।

ইলিশ

ইলিশ [ iliśa ] বি. (সচ. নদীর) সুস্বাদু মাছবিশেষ। [অর্বাচীন সং. ইল্লীশ]।

ইলাহি

ইলাহি [ ilāhi ] বি. ঈশ্বর, ভগবান। বিণ. ১. মহান (ইলাহি পুরুষ); ২. বিরাট, বিশাল (ইলাহি ব্যাপার)। [আ. ইলাহী]। এলাহি দ্রঃ।

ইলাজ

ইলাজ [ ilāja ] বি. রোগের চিকিত্সা বা উপশম। [আ. ইলাজ্]।

ইলাকা

ইলাকা [ ilākā ] এলাকা [ ēlākā ]-র অপ্র. রূপভেদ।

ইলাবৃত

ইলাবৃত, ইলাবৃতবর্ষ–বি. ১. পুরাণোক্ত  দেশবিশেষ; ২. জন্তুদ্বীপের বিভিন্ন ‘বর্ষ’ বা ভূভাগের এক ‘বর্ষ’, কৈলাসের নিকটবর্তী স্হানের পৌরাণিক নাম।