ইষ্ট

ইষ্ট১ [ işţa ] বি. যজ্ঞ, যজ্ঞাদি কর্ম। [সং. √ যজ্ + ত]। ইষ্২ [ işţa ] বিণ. ১. বাঞ্ছিত, কাম্য (ইষ্টকর্ম); ২. কল্যাণকর (ইষ্টচিন্তা); ৩. গুরুদত্ত (ইষ্টমন্ত্র); ৪. উপাস্য (ইষ্টদেবতা);  ৫. আত্মীয় (ইষ্টকুটুম্ব); ৬. প্রিয় (ইষ্টজন)। বি. ১. অভীষ্ট বস্তু বা বিষয় (ইষ্টলাভ); ২. প্রিয়জন (ইষ্টবিয়োগ)। [সং. √ ইষ্ + ত]। ইষ্টকর্ম–বি. উদ্দিষ্ট বা বাঞ্ছিত কাজ। ইষ্টকুটুম্ব–বি. আত্মীয়স্বজন। ইষ্টদেব–বি. উপাস্য দেবতা। ইষ্টনাম–বি. উপাস্য দেবতার নাম। ইষ্টমন্ত্র–বি. উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র; গুরুমন্ত্র। ইষ্টসাধন, ইষ্টসিদ্ধি–বি. অভীষ্ট বস্তু পাওয়া।

ইষু

ইষু [ işu ] বি. বাণ, তির। [সং. √ ইষ্ + উ]।

ইশারা

ইশারা [ iśārā ] বি. ইঙ্গিত, সংকেত। [আ. ইশারাহ্]।

ইশাদি

ইশাদি–বি. সাক্ষী। [ফা. ইশাদী]।

ইশরমূল

ইশরমূল [ iśara-mūla ] বি. বিষহর লতাবিশেষের মূল, অর্কমূলা, Aristolochia Indiaca. [< বিষহর মূল]।

ইল্লি

ইল্লি [ illi ] বি. (সচ. ছোটদের মধ্যে প্রচলিত) অবিশ্বাসসূচক শব্দ (তুমি এ কাজ করেছ? ইল্লি আর কী?)। [দেশি]।

ইশকাবন

ইশকাবন, ইশকাপন [ iśakābana, iśakāpana ] বি. তাসের রংবিশেষ। [ওল. schopen]।

ইল্লত

ইল্লত [ illata ] বি. নোংরামি, কলঙ্ক, কলুষ (ইল্লত যায় না মরলে)। [আ. ইললত্]।

ইলেকশন

ইলেকশন [ ilēka-śana ] বি. ভোট; ভোট দেবার অধিকারী জনগণ কর্তৃক প্রতিনিধি বা সদস্য নির্বাচন। [ইং. election]।