ইঞ্চি

ইঞ্চি [ iñci ] বি. দৈর্ঘ্যের মাপ বা এককবিশেষ; ১ ফুটের ১/১২ অংশ। [ইং. inch]।

ইজ্যা

ইজ্যা [ ijyā ] বি. যজ্ঞ, যাগযজ্ঞ। [সং. √ যজ্ + য (ক্যপ্) + আ]।

ইজ্জত

ইজ্জত [ ijjata ] বি. ১. সম্মান, সম্ভ্রম, কদর (গুণী লোকের ইজ্জতই আলাদা); ২. সতীত্ব, শ্লীলতা, আবরু (ইজ্জত নাশ, ইজ্জত রক্ষা করতে প্রাণ দেওয়া)। [আ. ইজ্জত্]।

ইজের

ইজের [ ijēra ] বি. ১. দড়ির ফিতেওয়ালা হাফপ্যাণ্ট; ২. পায়জামা। [ফা. ইজার]।

ইজিচেয়ার

ইজিচেয়ার [ iji-cēỷāra ] বি. হেলান দিয়ে আরামে বসার বা আধশোয়া ভঙ্গিতে বসার উপযুক্ত চেয়ার। [ইং. easy chair, তু. arm chair]।

ইজারা

ইজারা [ ijārā ] বি. নির্দিষ্ট খাজনায় জমি কারবার প্রভৃতির মেয়াদি বন্দোবস্ত, ঠিকা, লিজ। [আ. ইজারা]। ইজারাদার–বি. বিণ. ইজারা গ্রহণকারী।

ইজার

ইজার [ ijāra ] ইজের [ ijēra ]-এর বর্ত. অপ্র. রূপভেদ।

ইচ্ছুক

ইচ্ছুক–বিণ. রাজি, সম্মত (অনিচ্ছুক)।

ইচ্ছু

ইচ্ছু–বিণ. ইচ্ছাযুক্ত (মরণেচ্ছু)।