ইতর

ইতর [ itara ] বিণ. ১. (মূল অর্থে) অন্য, অপর, ভিন্ন (বামেতর); ২. নীচ, অধম (ইতর লোক); ৩. নিম্নশ্রেণীভুক্ত (ইতর প্রাণী)। [সং. √ ই +  তর]। বি. ইতরতা। ইতরবিশেষ–বি. কিছুমাত্র পার্থক্য, সামান্য তফাত (দুজনের রুচির তেমন ইতরবিশেষ নেই)। ইতরভাষা–বি. অপভাষা, অশিষ্ট ভাষা। ইতরামি, ইতরাম–বি. নীচ বা  অশিষ্ট আচরণ। ইতরেতর–বিণ. পরস্পর, অন্যোন্য।

ইতঃপূর্বে

ইতঃপূর্বে [ itḥpūrbē ] ইতিপূর্বে [ itipūrbē ]-র শুদ্ধ কিন্তু অপ্র. রূপ।

ইড়া

ইড়া [ iḍā ] বি. ১. মানুষের মেরুদণ্ডের বাঁপাশে অবস্হিত নাড়িবিশেষ; ২. শাস্ত্রোক্ত তিনটি নাড়ির অন্যতম; ৩. পৃথিবী। [সং. √ ইল্ + অ + আ]।

ইটা

ইটা [ iţā ] বি. ট্যাংরাজাতীয় কিন্তু ট্যাংরার চাইতে বড় আঁশহীন মাছবিশেষ। [দেশি]।

ইটপাটকেল

ইটপাটকেল–বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো।

ইটখোলা

ইটখোলা–বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়।

ইট

ইট [ iţa ] বি. পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। [প্রাকৃ. ইট্টা > সং. ইষ্টক]। ইটখোলা–বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়। ইটপাটকেল–বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো। ইটটি মারলে পাটকেলটি খেতে হয়–কারও সঙ্গে দুর্ব্যবহার করলে বিনিময়ে  দুর্ব্যবহার পেতেও হয়। ইটের পাঁজা–পোড়াবার জন্য রাখা ইটের স্তূপ বা পোড়ানো ইটের স্তূপ।

ইঞ্জিনিয়ারিং

ইঞ্জিনিয়ারিং–বি. যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা। বিণ. যন্ত্রবিদ্যাসম্পর্কিত।

ইঞ্জিনিয়ার

ইঞ্জিনিয়ার [ iñjiniỷāra ] বি. পূর্তকার্য বৈদ্যুতিক ক্রিয়াকর্ম ও যান্ত্রিক কার্যাদির পরিচালক ও পরিকল্পক; যন্ত্রনির্মাতা ও যন্ত্রকুশল কারিগর; যন্ত্রবিদ ও যন্ত্রবিজ্ঞানী; প্রযুক্তিবিদ।  [ইং. engineer]। ইঞ্জিনিয়ারিং–বি. যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা। বিণ. যন্ত্রবিদ্যাসম্পর্কিত।

ইঞ্জিন

ইঞ্জিন [ iñjina ] বি. ১. কলকারখানার চালকযন্ত্র; ২. যে চালকযন্ত্র মোটরগাড়ি বা রেলগাড়িকে চালিত করে। [ইং. engine]।