ইতি
ইতি [ iti ] বি. ১. শেষ, সমাপ্তি, অন্ত (এখানেই ইতি টানছি); ২. (সং.) এইরকম, এই। বিণ. শেষ সমাপ্ত। [সং. √ ই + তি]। ইতিউতি–ক্রি-বিণ. এদিক-ওদিক (ইতিউতি চাইছে)। ইতিকথা–বি. উপকথা, কাহিনি; ইতিহাস। ইতিকর্তব্য–বি. কর্তব্যকর্ম, উচিতকর্ম। ইতি গজঃ–বি. আংশিক সত্যের আবরণে মিথ্যাভাষণ (মহাভারতে যুধিষ্ঠিরের ‘অশ্বত্থামা হত ইতি গজঃ এই অর্ধসত্য উক্তি থেকে)। ইতিপূর্বে–ক্রি-বিণ. এর আগে। ইতিবৃত্ত–বি. ইতিহাস। ইতিবৃত্তকার–বি. ইতিহাসরচয়িতা। ইতিমধ্যে–ক্রি-বিণ. এর মধ্যে; এর আগে; এই অন্তর্বর্তী সময়ে।