ইত্যনুসারে

ইত্যনুসারে [ ityanu-sārē ] ক্রি-বিণ. এই অনুযায়ী; এইভাবে। [সং. ইতি + অনুসারে]।

ইত্তিলা

ইত্তিলা, ইত্তেলা [ ittilā, ittēlā ]  এত্তেলা [ ēttēlā ]-র রূপভেদ।

ইতোমধ্যে

ইতোমধ্যে [ itōmadhyē ] ইতিমধ্যে [ itimadhyē ]-র শুদ্ধ কিন্তু স্বল্পব্যবহৃত রূপ।

ইতুপূজা

ইতুপূজা–বি. অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত সূর্যপূজা।

ইতিহাস

ইতিহাস [ itihāsa ] বি. অতীত বৃত্তান্ত, বর্তমান সময়ের আগে যেসব ঘটনা ঘটেছে তার বৃত্তান্ত। [সং. ইতিহ + √ অস্ + অ]।

ইতিমধ্যে

ইতিমধ্যে–ক্রি-বিণ. এর মধ্যে; এর  আগে; এই অন্তর্বর্তী সময়ে।