ইনকাম

ইনকাম [ ina-kāma ] বি. আয়, রোজগার (আপনার তো ইনকাম ভালোই হচ্ছে আজকাল)। [ইং. income]।

ইদ্দত

ইদ্দত [ iddata ] বি. (মুস.) বিধবা হওয়ার পরে বা তালাক পাওয়ার পরে যে শাস্ত্রবিহিত সময় পার না হলে মুসলমান স্ত্রীলোকের পুনর্বিবাহ নিষিদ্ধ। [আ. ইদ্দত্]।

ইদ

ইদ [ ida ] বি. ইদ-উল-ফিতর্ ও ইদ-উজ্-জোহা মুসলমানদের এই দুই প্রধান পরব বা উত্সব। [আ. ঈদ্]। ইদগা–বি. মুসলমানরা যেখানে মিলিত হয়ে (ইদের দিনে) নামাজ পড়েন; ইদের প্রার্থনার স্থান। [আ. ঈদ্ + ফা. গাহ্]।

ইদানীন্তন

ইদানীন্তন–বিণ. ইদানীং হচ্ছে বা চলছে এমন, অধুনাতন, আজকালকার।

ইদানীং

ইদানীং [ idānī ] অব্য. ক্রি-বিণ. আজকাল, অধুনা, সম্প্রতি (ইদানীং এখানে মশা বেড়েছে)। [সং. ইদম্ + দানীম্]। ইদানীন্তন–বিণ. ইদানীং হচ্ছে বা চলছে এমন, অধুনাতন, আজকালকার।

ইদগা

ইদগা–বি. মুসলমানরা যেখানে মিলিত হয়ে (ইদের দিনে) নামাজ পড়েন; ইদের প্রার্থনার স্থান। [আ. ঈদ্ + ফা. গাহ্]।

ইথে

ইথে [ ithē ] অব্য. ১. একে (‘ইথে মোর কিবা দোষ’); ২. (অপ্র.) এই, এর, এইজন্য। [< সং. ইত্থম্]।

ইত্যাদি

ইত্যাদি [ ityādi ] অব্য. প্রভৃতি এইরকম আরও। [সং. ইতি + আদি]।

ইত্যাকার

ইত্যাকার [ ityākāra ] বিণ. এই আকারের; এই রকমের (ইত্যাকার কথাবার্তা)। [সং. ইতি + আকার]।

ইত্যবসরে

ইত্যবসরে [ ityabasarē ] ক্রি-বিণ. এই সুযোগে, এই ফাঁকে (ইত্যবসরে লোকটা পালিয়ে গেল)। [সং. ইতি + অবসরে]।