ইনিংস

ইনিংস [ iniṃsa ] বি. ক্রিকেট খেলায় এক পক্ষের ব্যাট করার পালা বা পর্ব। [ইং. innings]।

ইনি

ইনি [ ini ] সর্ব. (সম্ভ্রমার্থে) এই ব্যক্তি, এই জন। [< সং. এতত্]।

ইনাম

ইনাম [ ināma ] বি. পুরস্কার; বখশিশ। [আ. ঈনাম্]।

ইনসাফ

ইনসাফ [ ina-sāpha ] বি. সুবিচার, ন্যায়বিচার। [আ. ইন্সাফ্]।

ইনসান

ইনসান [ ina-sāna ] বি. মানুষ; প্রকৃত মানুষ। [আ. ইনসান্]। ইনসানিয়াত–বি. মনুষ্যত্ব।

ইনভিজিলেটর

ইনভিজিলেটর [ ina-bhijilēţara ] বি. পরীক্ষাগৃহের পরিদর্শক বা নজরদার। [ইং. invigilator]।

ইনকিলাব

ইনকিলাব [ inakilāba ] বি. বিপ্লব; আমূল পরিবর্তন। [ফা. ইন্কিলাব্]। ইনকিলাব জিন্দাবাদ–বিপ্লব দীর্ঘজীবী হোক।

ইনকার

ইনকার [ ina-kāra ] বি. অস্বীকার, অগ্রাহ্য করা। [আ. ইন্কার]।