ইন্দ্র
ইন্দ্র [ indra ] বি. ১. দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; ২. প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); ৩. রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ইন্দ্রগোপ–বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা। ইন্দ্রচাপ–বি. ১. ইন্দ্রের ধনুক; ২. রামধনু। ইন্দ্রজাল–বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)। ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক–বি. জাদুকর, মায়াবী। বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়। ইন্দ্রজিত্–বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে। ইন্দ্রত্ব–বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য। ইন্দ্রধনু–ইন্দ্রচাপ এর অনুরূপ। ইন্দ্রনীল, ইন্দ্রনীলক, ইন্দ্রমণি–বি. মরকত, নীলকান্তমণি, পান্না (‘ইন্দ্রমণির হার’)। ইন্দ্রপতন–বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু। ইন্দ্রপাত–ইন্দ্রপতন এর অনুরূপ। ইন্দ্রপুরী, ইন্দ্রলোক–বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী...