ইন্দ্রসুত

ইন্দ্রসুত–বি. ১. ইন্দ্রের পুত্র জয়ন্ত; ২. বানররাজ বালী; ৩. তৃতীয় পাণ্ডব অর্জুন।

ইন্দ্রলুপ্ত

ইন্দ্রলুপ্ত–বি. মাথার টাক (‘তার মাথায় ইন্দ্রলুপ্ত’: অন্নদাশঙ্কর রায়)।

ইন্দ্রপতন

ইন্দ্রপতন–বি.  কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু।

ইন্দ্রনীল

ইন্দ্রনীল, ইন্দ্রনীলক, ইন্দ্রমণি–বি. মরকত, নীলকান্তমণি, পান্না (‘ইন্দ্রমণির হার’)।