ইন্দ্রিয়গম্য

ইন্দ্রিয়গম্য, ইন্দ্রিয়গোচর, ইন্দ্রিয়গ্রাহ্য–বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ।

ইন্দ্রিয়

ইন্দ্রিয় [ indriỷa ] বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় ১৪টি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ইন্দ্রিয়গম্য, ইন্দ্রিয়গোচর, ইন্দ্রিয়গ্রাহ্য–বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ইন্দ্রিয়গ্রাম–বি. ইন্দ্রিয়সমূহ। ইন্দ্রিয়জয়, ইন্দ্রিয়দমন–বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ইন্দ্রিয়দোষ–বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ইন্দ্রিয়নিগ্রহ–বি. ইন্দ্রিয়ের সংযম। ইন্দ্রিয়পর, ইন্দ্রিয়পরতন্ত্র, ইন্দ্রিয়পরবশ, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণ, ইন্দ্রিয়সেবী -(বিন্)–বিণ. ইন্দ্রিয়ের দাবি  মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা, ইন্দ্রিয়বৃত্তি–বি....

ইন্দ্রপুরী

ইন্দ্রপুরী, ইন্দ্রলোক–বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ।