ইমন

ইমন [ imana ] বি. সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ। [আ. য়মন]। ইমনকল্যাণ–বি. রাত্রিকালীন মিশ্ররাগবিশেষ। ইমনকেদার–বি. ইমন ও কেদার বা কেদারা রাগের মিশ্র রূপ। ইমনভূপালি–বি. ইমন ও ভূপালি এই দুই রাগের মিশ্র রূপ।

ইবাদত

ইবাদত [ ibādata ], এবাদত–বি. (মুস.) প্রার্থনা, উপাসনা (ইবাদতখানা)। [আ.]।  

ইফতার

ইফতার [ ipha-tāra ] বি. (মুস.) সারাদিন রোজা করার পর প্রথম যে খাদ্য গ্রহণ করা হয়। [আ. ইফ্তার]।

ইন্ধন

ইন্ধন [ indhana ] বি. ১. আগুন জ্বালবান উপকরণ; কাঠ কয়লা ইত্যাদি; ২. (গৌণ অর্থে) উত্তেজক বা সহায়ক জিনিস (লোভের ইন্ধন, ক্রোধের ইন্ধন)। [সং. √ ইন্ধি + অন]।

ইন্দ্রিয়সেবা

ইন্দ্রিয়সেবা–বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাম্পট্য।

ইন্দ্রিয়সুখ

ইন্দ্রিয়সুখ–বি. ১. ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; ২. (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা।