আ আধিবিদ্যক আধিবিদ্যক [ ādhi-bidyaka ] বিণ. অধিবিদ্যা বা পরাবিদ্যাসম্বন্ধীয়। [সং. অধিবিদ্যা + ক (সমাসান্ত)]।
আ আধিদৈবিক আধিদৈবিক [ ādhi-daibika ] বিণ. ১. দেবতা থেকে সৃষ্ট, দৈবজাত; ২. ভূমিকম্প বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধীয়। [সং অধিদেব + ইক]।
আ আধিক্য আধিক্য [ ādhikya ] বি. আতিশয্য, অতিরিক্ততা; প্রাধান্য, প্রাবল্য; বাড়া বাড়ি। [সং. অধিক + য]। বিণ. অধিক।
আ আধিকারিক আধিকারিক [ ādhi-kārika ] বিণ. অধিকারসম্পর্কিত। বি. কোনো বিভাগের ভারপ্রাপ্ত উচ্চপদস্হ কর্মচারী, officer (তথ্য আধিকারিক, information officer)। [সং. অধিকার + ইক]।