আ আধুনিক আধুনিক [ ādhunika ] বিণ. বর্তমানকালীন; সাম্প্রতিক, হালের, আধুনাতন, নব্য। [সং. অধুনা + ইক]। বি. আধুনিকতা। স্ত্রী. আধুনিকী, (বাং. প্রয়োগ হিসাবে প্রচলিত) আধুনিকা। আধুনিকীকরণ–বি. বর্তমান সময়ের বা যুগের উপযোগী কর।
আ আধিভৌতিক আধিভৌতিক [ ādhi-bhautika ] বিণ. পঞ্চভূত বা জীব থেকে উত্পন্ন (আধিভৌতিক দুঃখ)। [সং. অধিভূত + ইক]।