আনকা

আনকা, আনকো, আনখা [ ānakā, ānakō, ānakhā ] বিণ. ১. নতুন, অভিনব; ২. অদ্ভুত; ৩. অপরিচিত, অজ্ঞান। [তু. হি. অনোখা]।

আনক

আনক [ ānaka ] বি. ১. ঢাক, ভেরী; ২. মৃদঙ্গ; ৩. শব্দযুক্ত মেঘ। বিণ. শব্দায়মান, শব্দ করছে এমন। [সং. আ + √অন্ + অক]।

আন

আন১ [ āna ] বিণ. (কাব্যে) অন্য, ভিন্ন (‘আন পথে যাই’: চণ্ডী)। [সং. অন্য]। আন২ [ āna ] ক্রি. আনো (অর্থাত্ আনয়ন করো)-র বর্জি. রূপ।

আধ্যান

আধ্যান [ ādhyāna ] বি. ১. স্মরণ, উত্কণ্ঠার সঙ্গে স্মরণ; ২. চিন্তন; ৩. উত্কণ্ঠা। [সং. আ + √ ধৈ + অন]।

আধ্যাত্মিক

আধ্যাত্মিক [ ādhyātmika ] বিণ. ১. আত্মাসম্বন্ধীয়; আত্মিক, spiritual; ২. ব্রহ্মবিষয়ক; ৩. মানসিক (আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক সাধনা)। [সং. আধাত্ম + ইক]।

আধ্মান

আধ্মান [ ādhmāna ] বিণ. ১. শব্দিত, নিনাদ; ২. স্ফীতি, পেট ফাঁপা। [সং. আ + √ ধ্মা + অন]।

আধোয়া

আধোয়া [ ādhōỷā ] বিণ. ধোয়া হয়নি এমন (আধোয়া কাপড়া ); কাচা হয়নি এমন; অপরিষ্কৃত; কোরা। [বাং. আ + ধোয়া]।

আধেয়

আধেয় [ ādhēỷa ] বি. আধারস্হ বস্তু (কলসি আধার, জল আধেয়), content. বিণ. স্হাপনযোগ্য; উত্পাদ্য। [সং. আ + √ ধা + য]।

আধেক

আধেক [ ādhēka ] বিণ. ক্রি-বিণ. অর্ধেক (‘আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়’: রবীন্দ্র)। [বাং. আধ + এক]।

আধৃত

আধৃত [ ādhŗta ] বিণ. গৃহীত; আশ্রয় দেওয়া হয়েছে এমন। [সং. আ + √ ধৃ + ত]।