আ আনদ্ধ আনদ্ধ [ ānaddha ] বি. চামড়া দিয়ে মুখ-বন্ধ-করা বাদ্যযন্ত্র (যেমন, মৃদঙ্গ, ঢোল, তবলা)। বিণ. ১. চমড়া দিয়ে ঢাকা রয়েছে এমন (আনদ্ধ যন্ত্র); ২. গ্রথিত, সজ্জিত (আনদ্ধ কেশপাশ); ৩. বস্ত্রাদি দিয়ে সজ্জিত। [সং. আ + √ নহ্ + ত]।
আ আনতাবড়ি আনতাবড়ি [ āna-tābaḍi ] বিণ. ক্রি-বিণ. ১. এলোমেলো, এলোপাথাড়ি; ২. আন্দাজে (আনতাবড়ি ঢিল ছোড়া )। [দেশি]।
আ আনকোরা আনকোরা [ ānakōrā ] বিণ. ১. সম্পূর্ণ নতুন (আনকোরা ধুতি-শাড়ি); ২. টাটকা, অমলিন; ৩. অব্যবহৃত। [হি. অন্কোরা]।
আ আনত আনত১ [ ānata ] বিণ. ১. অবনত; ঈষত্ নত, হেঁট; ২. প্রণত। [সং. আ + নত]। আনতি–বি. ১. অবনমন ২. প্রণাম ৩. নম্রতা। আনত২ [ ānata ] ক্রি-বিণ. (ব্রজ) অন্য দিকে (‘আনত হেরি ততহি দেই কানে’: বিদ্যা)। [সং. অন্যত্র]
আ আনচান আনচান, আনছান [ ānacāna, ānachāna ] বিণ. অস্হির, চঞ্চল;, আকুল, উচাটন। [(১.)আন (অন্য) + ফা. চয়েন (স্বস্তি); (২.) হি. অন্চৈন (অন্চয়েন)]