আনমনীয়

আনমনীয়, আনম্য–বিণ. নোয়ানো বা বাঁকানো যায় এমন। বি. আনমন১।

আনন্দিত

আনন্দিত–বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত।

আনন্দলহরি

আনন্দলহরি, আনন্দলহরী–বি. ১. আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; ২. (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ।

আনন্দময়

আনন্দময়–বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)।