আনমন১ [ ānamana ] বি. অবনমন, নত করা, ঈষত্ নত করা। [সং. আ + √ নম্ + অন]। আনমনীয়, আনম্য–বিণ. নোয়ানো বা বাঁকানো যায় এমন। আনমিত–বিণ. নোয়ানো বা বাঁকানো হয়েছে এমন। আনমন২, আনমনা [ āna-mana, āna-manā ] বিণ. ১. অন্যমনস্ক (বড়ই আনমনা ছেলে); ২. অমনোযোগী; ৩. উদাসীন। [সং. অন্যমনস্]।