আনা
আনা১ [ ānā ] বি. (বর্ত. অপ্র.) এক টাকার ষোলো ভাগের এক ভাগ; ষোড়শ ভাগের এক ভাগ (আমি এই সম্পত্তির এক আনার মালিক)। বিণ. ষোড়শাংশ পরিমাণের (এক আনা বখরা)। [সং. আনক]। আনা২ [ ānā ] ক্রি. নিয়ে আসা। বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। আনানো–ক্রি. আনয়ন করানো। বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। বিণ. অন্যের দ্বারা আনীত।