আ আনুপূর্বিক আনুপূর্বিক [ ānu-pūrbika ] বিণ. পরম্পরা অনুযায়ী, ক্রম অনুযায়ী; প্রথম থেকে শেষ (আনুপূর্বিক বর্ণনা)। ক্রি. বিণ. যথাক্রমে, আরম্ভ থেকে। [সং. অনুপূর্ব + ইক]।
আ আনুমানিক আনুমানিক [ ānu-mānika ] বিণ. ১. অনুমানযোগ্য; অনুমানের দ্বারা বোঝা যায় বা স্হির করা যায় এমন; ২. সম্ভাব্য, আন্দাজি (আনুমানিক হিসাব)। [সং. অনুমান + ইক]।
আ আনুপূর্ব আনুপূর্ব, আনুপূর্ব্য [ ānu.pūrba, ānu.pūrbya ] বি. অগ্রপশ্চাত্, পরপর ক্রম; পরম্পরা, যথাক্রম। [সং. অনুপূর্ব + অ, য]।
আ আনুপাতিক আনুপাতিক [ ānu-pātika ] বিণ. অনুপাত অর্থাত্ সংগত অংশ অনুসারে বিবেচিত, proportional. [সং. অনুপাত + ইক]।
আ আনুনাসিক আনুনাসিক [ ānu-nāsika ] বিণ. নাসিকার অর্থাত্ নাকের সাহায্যে উচ্চারিত (আনুনাসিক ধ্বনি)। [সং. অনুনাসা + ইক]।
আ আনুতোষিক আনুতোষিক [ ānu-tōşika ] বি. ক্ষতিপূরণ হিসাবে বা সাহায্যরূপে প্রদত্ত বৃত্তি, gratuity (স.প.)। [সং. অনুতোষ + ইক]।